চাকরি হারাবেন জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতরা: নসরুল হামিদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে ব্ল্যাক আউটের পুরো পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, রোববার বা সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন পেতে পারি। পেলে বিপর্যয়ে জড়িত সবাইকে আমরা চাকরিচ্যুত এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।   

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন সোসাইটি আয়োজিত ‘মুজিবের সবুজ বাংলাদেশ’ শীর্ষক বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। এর পেছনে ম্যানেজমেন্টের ব্যর্থতাই দায়ি। 

তিনি বলেন, সেদিন ডিমান্ড উৎপাদনের চেয়ে বেশি ছিল। ডেসকো থেকে তাদের বলা হয়েছিল যে তোমরা কাট ডাউন করো, নইলে বাধাগ্রস্ত হবে; ফ্রিকোয়েন্সি আরও ওপরে উঠে গিয়ে ক্র্যাশ করবে। বাস্তবেও তা-ই হয়েছে। ওরা কথাটা শোনেনি, কন্টিনিউ করেছে। একপর্যায়ে ব্ল্যাকআউট হয়েছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন,  বিশ্ব মন্দায় তেলের উৎপাদন কমে গেছে। আগামীতে তেলের বড়ো সঙ্কট দেখা দিতে পারে। তবে ব্রুনাই থেকে কিছু জ্বালানি আনা হতে পারে। তাদের সাথে চুক্তি হবে।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে মার্কিন পার্লামেন্টে প্রস্তাব

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও বাঁধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলে- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বাঁধন সোসাইটির মহাসচিব রাজা মারুফ নেওয়াজ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত চার অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। দুপুর দুইটা চার মিনিটে বিদ্যুৎ চলে যাওয়াকে শুরুতে অনেকেই ভেবেছিলেন সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়ানোর পর জানা যায় বড়ো রকমের ব্ল্যাকআউটের মুখে পড়ে বাংলাদেশের অর্ধেক অঞ্চল। টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ।  এর আগে ২০১৪ সালের নভেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ ঘণ্টার ব্ল্যাকআউট হয়।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর