নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘট, গাড়ি চললেও ক্রসিং বন্ধ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০১:০৫ পিএম

নাটোর চাকরি স্থায়ী, বকেয়া বেতন পরিশোধসহ ছয় দফা দাবিতে ধর্মঘট পালন করেছেন রেলের অস্থায়ী টিএলআর শ্রমিকরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাড়ি চললেও বন্ধ আছে রেল ক্রসিং।

রোববার (১৬ অক্টোবর) সকালে নাটোর স্টেশনে এ ধর্মঘট পালন করা হয়। 

এদিকে ধর্মঘটের কারণে সিগনাল না পেয়ে নাটোর স্টেশনের আউটারে প্রায় এক ঘণ্টা আটকা পড়ে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন। পরে সকাল সোয়া ৯টার দিকে তৃতীয় শ্রেণির একজন স্থায়ী কর্মচারীর সহযোগিতায় ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও ট্রেন ক্রসিং বন্ধ রয়েছে। অস্থায়ী শ্রমিক পরিষদের লোকেরা এখনও কাজে ফেরেনি।

আরও পড়ুন: পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর গ্রেপ্তার

নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুন্নাহার খাতুন জানান, রেল কর্মচারীদের ধর্মঘটের প্রেক্ষিতে সকালে ট্রেন চলাচলে একটু বিঘ্ন ঘটে। পরে এটা স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ক্রসিং বন্ধ রয়েছে। 


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর