ছয় দফা দাবিতে কমলাপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেলের শ্রমিকরা।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। 

তাদের দাবিগুলো হলো- রেলের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখা, আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু, বকেয়া বেতন দ্রুত পরিশোধ, অন্যায়ভাবে চাকরিচ্যুত না করা, আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণসহ নিরাপদ কর্মস্থল।

রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

আরও পড়ুন: নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘট, গাড়ি চললেও ক্রসিং বন্ধ

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, বিক্ষোভ এখনও চলছে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর