ছাত্রীকে যৌন হয়রানি, মাদ্রাসার অধ্যক্ষ আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৮:৪৩ পিএম

মানিকগঞ্জ আফরোজা-রমজান বালিকা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এক ছাত্রীকে (১৩) যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের পর অভিযুক্ত ওই মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল ভুক্তভোগী ছাত্রীকে তার রুমে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ও ধর্ষণ চেষ্টা করেন।

এসময় ওই ছাত্রী চিৎকার করলে অভিযুক্ত অধ্যক্ষ মোস্তফা কামাল তাকে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী ছাত্রী তার বোনকে মোবাইলে ঘটনাটি জানালে ওই ছাত্রীর ভগ্নীপতি মানিকগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর সাথে কথা বলে অভিযুক্ত মাওলানা মোস্তফা কামালকে মাদ্রাসা থেকে আটক করে।

অভিযুক্ত  মাওলানা মোস্তফা কামালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এব্যাপারে সদর থানায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ওই ছাত্রীর বাড়ি সিংগাইর উপজেলার একটি গ্রামে। মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার আফরোজা-রমজান বালিকা মাদ্রাসার হিফজ বিভাগে পড়ালেখা করে সে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রিতে অনিয়ম হলেই ব্যবস্থা

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পরিবার এখনও লিখিত অভিযোগ না করলেও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তের ঘটনার সত্যতা মিলেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হবে।


একাত্তর/আরএ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর