২০২৩ এশিয়ান কাপ কাতারে

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৫:১৪ পিএম

চলতি বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে কাতার। পরের বছর দেশটি আয়োজন করবে এএফসি এশিয়ান কাপও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছর এশিয়ান কাপ চায়নায় আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তারা এই টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে।

২০১৯ সালের জুনে বিডে জয়ী হয়ে এশিয়ান কাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল চায়না। চলতি বছর মে মাসে তারা কোভিডের কারণে তা বাতিল করে দেয়।

২৪ দলের এই টুর্নামেন্ট আয়োজনের নতুন আয়োজক পেতে এএফসিকে আবারো বিডের ব্যবস্থা করতে হয়। এই বিডে কাতার ছাড়াও দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া অংশ নেয়।

আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চায়নার ১০টি শহরে টুর্নামেন্ট আয়োজনের কথা ছিলো। প্রতি চার বছর অন্তত এশিয়ান কাপ আয়োজিত হয়ে থাকে।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট এবার শুরু হচ্ছে বিনি যুগ

এশিয়ান কাপ আয়োজনের মাধ্যমে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপের পর আবারো ফুটবলের একটি বড় আয়োজন নিয়ে মেতে উঠবে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।


একাত্তর/আরএ

এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর