আট ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০:৫৯ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে প্রায় আট ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা- রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লি বসছে বুধবার

তিনি আরও জানান, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। পরে সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া আটটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান এ কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস  

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর