গোপনীয়তা নিয়ে শঙ্কিত ৯৭% মোবাইল ব্যবহারকারী: টেলিনর

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৩:০৫ পিএম

বাংলাদেশে মোবাইল সহজলভ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ‘উন্নতি ঘটেছে’ বলে মনে করলেও মোবাইল ডিভাইসের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে দেশের প্রায় ৯৭ শতাংশ ডিভাইস ব্যবহারকারী। আর প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের বিষয়ে চিন্তিত অন্তত ৮৫ শতাংশ ডিভাইস ব্যবহারকারী। 

সম্প্রতি টেলিযোগাযোগ খাতের আন্তর্জাতিক কোম্পানি টেলিনরের ২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশে এ জরিপ চালানো হয়। 

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের আট হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এ সমীক্ষার আওতায় ছিলেন বলে টেলিনরের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার বনানীর হোটেল শেরাটনে গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান ইয়র্গেন সি অ্যারেন্টজ রোস্ট্রাপ ‘ডিজিটাল লাইভস ডিকোডেড’ শীর্ষক এ সমীক্ষার ফলাফল তুলে ধরেন।

জরিপে দেখা যায়, বাংলাদেশের ৯১ শতাংশ উত্তরদাতা মনে করেন মোবাইল ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার উন্নতি ঘটেছে। তবে এ ক্ষেত্রে পুরুষদের তুলনায় এগিয়ে আছে নারীরা। 

প্রায় সব উত্তরদাতাই বলেছেন, দিনের একটি উল্লেখযোগ্য সময়জুড়ে তারা তাদের ফোন তাদের সাথেই রাখেন। যেখানে প্রতি পাঁচ জন কখনই ফোন ছাড়া থাকেন না। 

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ ময়দানে আবারো প্রেমের গোলাপ

অন্যদিকে শতকরা ৭৪ ভাগ বাংলাদেশি উত্তরদাতা বিশ্বাস করেন, ডিজিটাল অ্যাক্সেস একটি পরিবেশবান্ধব জীবনযাপনের জন্য অত্যন্ত উপকারী।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান ইয়র্গেন সি অ্যারেন্টজ রোস্ট্রাপ বলেন, মোবাইল ডিভাইস ব্যবহারে সঠিক দক্ষতা ও সচেতনতার অভাব দূর করা গেলে অনেক সমস্যার সমাধান সম্ভব। 


একাত্তর/আরবিএস

বাজারে আসতে না আসতেই বিস্তর অভিযোগ আইফোন ১৫ সিরিজ নিয়ে। বেশিরভাগ ব্যবহারকারীরই বড় অভিযোগ অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে ফোনটি। এছাড়াও ফোনের ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়া এবং বডিতে দৃশ্যমান আঙুলের ছাপ...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর