আইফোন ১৫ নিয়ে ব্যবহারকারীরা করছেন অভিযোগ

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম

বাজারে আসতে না আসতেই বিস্তর অভিযোগ আইফোন ১৫ সিরিজ নিয়ে। বেশিরভাগ ব্যবহারকারীরই বড় অভিযোগ অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে ফোনটি। এছাড়াও ফোনের ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়া এবং বডিতে দৃশ্যমান আঙুলের ছাপকে অনেকটাই দৃষ্টিকটু বলছেন তারা।

এক সপ্তাহ না যেতেই নানান সমস্যার মুখে পড়ছেন আইফোন ১৫ সিরিজের ব্যবহারকারীরা। ভুক্তভোগীরা নতুন আইফোনের নেতিবাচক অভিজ্ঞতাগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করায়, নতুন ক্রেতারাও দ্বিধায় পড়ে যাচ্ছেন।

টেক মিডিয়াগুলোর প্রতিবেদনে গ্রাহকদের বরাত দিয়ে বলা হচ্ছে, গেম খেলার সময়ও তাদের ডিভাইসটি অত্যধিক গরম হয়ে যায়। চার্জের সময়েও ফোন গরম হয়ে যাচ্ছে।

পুরানো আইফোন থেকে আইফোন ১৫ মডেলে ডাটা ট্রান্সফারেও অনেক ব্যবহারকারী সমস্যায় পড়ছেন। তাদের স্ক্রিনে অ্যাপল লোগোটি দীর্ঘসময় ধরে আটকে থাকছে, যাকে বলা হয় ফ্রিজিং।

অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের ফোনটি অনেক ধীরগতির। তবে এটি ফোনের সমস্যা নয়, বরং নতুন উন্মোচিত আইওএস-১৭ এর সমস্যা। এছাড়াও, অনেক অ্যাপ এখনও আইওএস ১৭ বা নতুন আইফোনের জন্য আপডেট চালু করতে পারেনি। ফলে কিছু সফটওয়্যার ফোনটিকে স্লো করে দিচ্ছে।

সম্ভবত আইফোন ১৫ সিরিজ নিয়ে যে উদ্বেগটা সবচেয়ে বড়, তা হচ্ছে ডিভাইসগুলোর স্থায়িত্ব। আগের আইফোনের তুলনায় নতুন আইফোনগুলো বেশ ভঙ্গুর। এটা এমন এক সমস্যা, যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা যায় না।

তবে অ্যাপল ব্যাবহারকারীদের জন্য আশার কথা, বড় সমস্যাগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা যাবে। অ্যাপল ইতোমধ্যে ইঙ্গিতও দিয়েছে যে তারা সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে।

একাত্তর/পিএজে
আইফোন ও অন্য ডিভাইসের বিশ্ববিখ্যাত প্রযুক্তি জায়ান্ট আপেল ঘোষণা করেছে, কোম্পানিটি আরও ৮৪টি দেশের ব্যবহকারকারীদের কাছে সাইবার হুমকির সতর্কতা পাঠিয়েছে। গত দুই ডিসেম্বর গ্রাহকদের এই সতর্কবার্তা পাঠানো...
আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে অ্যাপল। সোমবার ক্যালিফোর্নিয়ায় ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর