টেনশনে ঘুমাতে পারছেন না অভিনেত্রী সুবাহ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:৫৬ পিএম
হালে বেশ আলোচিত নাম মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। আর একদিন পরই মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। রফিক সিকদার পরিচালিত এই ছবিতে সুবহার বিপরীতে আছেন অভিনেতা শিপন মিত্র। এছাড়াও আছেন ওমর সানী, শাহনূরসহ অনেকে। 

প্রথম সিনেমার মুক্তির আহ থেকেই হুমায়ারা সুবাহ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পরিচিত এক নাম। নানা ঘটনায় নানা মন্তব্যে তিনি চর্চ্চিত হয়েছেন নেটিজেনদের কাছে। সেখানে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে অনেক বিষয়ই এক ওয়াল থেকে অন্য ওয়ালে ঘুরেছে। 

image


সেসব পেছনে ফেলে এখন সুবাহ কেবলই ব্যস্ত তার প্রথম সিনেমা নিয়ে। এজন্য তার টেনশনে ঘুম হচ্ছে না। বুধবার ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, হায় আল্লাহ! আমি তো মুভি রিলিজ এর টেনশনে ঘুমাতে পারছি না।

তার এমন পোস্টে শুভাকাঙ্ক্ষীরা অবশ্য সাড়া দিয়েছেন। প্রিয় তারকাকে শুভ কামনো জানানোর পাশাপাশি সিনেমাটি সাফল্য পাবে বলেও মন্তব্য করেছেন অনেকে। সিনেমা নিয়ে সুবাহ বলেন, এই সিনেমা আমার জীবনের একটা অর্জন। কেননা এটার গল্প অনেক সুন্দর।

এছাড়া বুধবার এই বাংলা দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সুবাহ বলেন, চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং তার সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন। শাকিব খানকে বাংলাদেশের সম্পদ বলেও মনে করেন তিনি। 

image

সুবাহ বলেন, শাকিব খানের কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাঁদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাঁদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার। 


একাত্তর/এআর

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর