২৫ অক্টোবর আঘাত হানতে পারে সিত্রাং

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:০৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ২৫ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী চারদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

শনিবার (২২ অক্টোবর) নাগাদ লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হবে। পরদিন এটি গভীর নিম্নচাপে রূপ নেবে।

সোমবার (২৪ অক্টোবর) গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ধীরে ধীরে আরও উত্তর-উত্তরপূর্বে সরে গিয়ে সেটি মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে। 

তবে, ঘূর্ণিঝড়ের তীব্রতা ও বাতাসের গতি কেমন হবে সে ব্যাপারে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আইএমডি। 

যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) বলছে, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করবে বলে আভাস দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুন: পরমাণু হামলা ঠেকাতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে জাপান

তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।  


একাত্তর/এসজে
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভয়াবহ কাদা-ধসের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
মাত্র চারদিনের ব্যবধানে আবারো বঙ্গোপসাগরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর