চারদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে আবারো ভূমিকম্প

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

মাত্র চারদিনের ব্যবধানে আবারো বঙ্গোপসাগরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর দুইটা ৩২ মিনিট ০৪ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ইএমএসসি জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ২।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের ত্রিপুরার বেলোনিয়া শহর থেকে ৩৩৪ কিলোমিটার দক্ষিণে, মিজোরামের থেনজল শহর থেকে ৩৬৯ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে, মিজোরামের সেরছিপ শহর থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমবঙ্গের হলদিয়া শহর থেকে ৩৯০ কিলোমিটার পূর্ব–দক্ষিণ-পূর্বে। এবং এর মাত্রা ছিলো ৪ দশমিক ০।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ০।

অন্যদিকে ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ২। এর গভীরতা ছিলো মাত্র ৫৭ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিলো ভারতের নবরংগপুর শহর থেকে ২৮৮ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ–পূর্বে এবং ভারতের বিশাখাপত্তনম শহর থেকে ১০২ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।

এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) বঙ্গোপসাগর ভূমিকম্প অনুভূত হয়েছিলো। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ৩টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে বঙ্গোপসাগর এলাকায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.০। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার। আর কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

গত ২১ নভেম্বর বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিলো নরসিংদীর মাধবদী।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

২১ নভেম্বরের মাঝারি মানের ওই ভূমিকম্পে সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হন।

পরবর্তীতে এখনও পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশে আরো অন্তত ৬ বার ভূকম্পন অনুভূত হয়েছে।

একাত্তর/আরএ
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর