জেমস ওয়েবের চোখে 'পিলারস অব ক্রিয়েশনের' অনবদ্য ছবি

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:১৮ পিএম

পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটি মেঘপুঞ্জের বিস্ময়কর আলোকচিত্র প্রকাশ করেছে নাসার জেমস ওয়েব সুপার স্পেস টেলিস্কোপ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) 'পিলারস অব ক্রিয়েশন' নামের মেঘপুঞ্জটির আলোকচিত্র প্রকাশ করা হয়। সারপেন্স নক্ষত্রপুঞ্জে অবস্থিত হাইড্রোজেন গ্যাস ও ধূলা দিয়ে গঠিত ঘন মেঘের সমষ্টি এই পিলারস অব ক্রিয়েশন বা সৃষ্টির স্তম্ভ। 

এই প্রথম যে পিলারস অব ক্রিয়েশনের ছবি তোলা হলো তেমনটা নয়। প্রতিটি বড় টেলিস্কোপই আগে এর ছবি তুলেছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো হাবল টেলিস্কোপের তোলা ১৯৯৫ ও ২০১৪ সালের ছবি। 

তবে, জেমস ওয়েবের তোলা আলোকচিত্রটি আগের সব টেলিস্কোপকে ছাড়িয়ে গেছে। ইনফ্রারেড ডিটেক্টরের মাধ্যমে জেমস ওয়েব নতুন জন্ম নেয়া নক্ষত্রের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পেরেছে। 

মেসিয়ার ১৬ বা ইগল নেবুলা নামে পরিচিত একটি অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত এই পিলারস অব ক্রিয়েশন। এই অঞ্চলে প্রতিনিয়ত নতুন নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। 

image

বায়ে: হাবলের তোলা পিলারস অব ক্রিয়েশনের ছবি; ডানে: জেমস ওয়েবের তোলা পিলারস অব ক্রিয়েশনের ছবি

ইউরোপীয় মহাকাশ সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক মার্ক ম্যাককরিয়ান বলেন, নব্বইয়ের দশক থেকে ইগল নেবুলা নিয়ে গবেষণা করে আসছেন তিনি। হাবলের তোলা ছবির মাধ্যমে সবসময়ই পিলারগুলোর ভেতরে তরুণ নক্ষত্রের খোঁজ করেছেন তিনি। জেমস ওয়েবের তোলা ছবিগুলো অনবদ্য হবে তা তিনি জানতেন, আর হয়েছেও তাই। 

আরও পড়ুন: ২৫ অক্টোবর আঘাত হানতে পারে সিত্রাং

মেসিয়ার ১৬-এর এই স্তম্ভগুলো তৈরি হয়েছে কাছাকাছি অবস্থিত বিশাল নক্ষত্র থেকে বিকিরিত আলট্রাভায়োলেট আলো থেকে। তবে এই বিকিরণের ফলে স্তম্ভগুলো আবার সর্বদা ভেঙ্গেও পড়ছে। 

তবে যদি কোনও জাদুমন্ত্রবলে আজকে সেখানে পৌঁছে যাওয়া যেত, তাহলে খুব সম্ভবত দেখা যেত সেখানে স্তম্ভগুলোর কোনও অস্তিত্বই নেই। কেননা, জেমস ওয়েব যেই ছবিটি তুলেছে সেটিতে দেখা যাচ্ছে সাড়ে ছয় হাজার বছর আগের অবস্থা। জেমস ওয়েবের দর্পণে যেই আলো পড়েছে তা এসে পৌঁছাতে সময় লেগেছে সাড়ে ছয় হাজার বছর। 


একাত্তর/এসজে
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর