ঢামেকে ভুল রক্ত প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:১৭ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুল রক্ত প্রয়োগের কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ করছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল নয়টায় চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত রোগী হৃদয় হোসেন (১৬) ঝিনাইদহ জেলার সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ছোট হৃদয় কালিগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত হৃদয়ের পিতা নজরুল ইসলাম ঢামেক হাসপাতালের পরিচালকের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ, মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সোমবার (১৭ অক্টোবর) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। তার রক্তের গ্রুপ ও পজিটিভ (ও+) হওয়া সত্ত্বেও তার শরীরে দুই ব্যাগ এ পজিটিভ (এ+) রক্ত প্রয়োগ করা হয়। যার ফলে তার দুই কিডনিই নষ্ট হয়ে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।ওই অভিযোগ পত্রে যাদের কর্তব্যে অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয়। 

আরও পড়ুন: রাজধানীর দুই রেলস্টেশন থেকে দুইজনের মরদেহ উদ্ধার

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, বিষয়টি আমি শুনেছি, অভিযোগটি এখনও হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর