সড়কে ছেলের সামনেই প্রাণ হারালেন ভ্যানচালক বাবা

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:৩৬ পিএম

লক্ষ্মীপুরে ছেলের সামনেই গাড়ির ধাক্কায় লেদু মিয়া (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামের আরো দু’জন আহত হন।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে।

নিহতের স্ত্রী রুনা বেগম জানান, তার স্বামী লেদু মিয়া ছেলে ইসমাইলকে নিয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। দুর্ঘটনার সময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেন। এতে হোসেন বয়াতি ও প্রতিবেশী মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যায়।

ট্রেনিংকারের ধাক্কায় লেদু মিয়া পাশের জঙ্গলে গিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত লেদু মিয়ার ছেলে হোসেন বয়াতি ও প্রতিবেশী মেসির আহমেদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়৷ মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের ১৭ দিন পর পুকুরে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন বলেন, ঘটনাটি কেউ তাকে জানায়নি। খোঁজ নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর