ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৬:৫৯ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং অপপ্রয়োগ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে করোনা শুরু হওয়ার পরে এর কিছু-কিছু মিস ইউজ-এবিউজ বা অপপ্রয়োগ হচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর বনানীতে ঢাকা আর্ট গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আইনমন্ত্রী জানান, এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগ বন্ধ করার জন্য একটি সেল গঠন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। 

মন্ত্রী বলেন, এ আইনে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেপ্তার করা যাবে না। কোনো অভিযোগ এলে তা সেলের মাধ্যমে যাচাই করে, অপরাধ কি না- তা বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সেল নির্ধারণ করবে এই আইনে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে মামলা নেয়া হবে কিনা। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আবারও বসে এই আইনের সংশোধন করা হবে কিনা সে বিষয়েও মতামত নিতে চান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিছু সমস্যা আছে। ইতিমধ্যে তা আমরা শনাক্ত করেছি। বিধির মাধ্যমে সেসব সমস্যা দূর করা যায়। এক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এখন কমে গেছে।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য হয়নি। এটি জনস্বার্থেই হয়েছে। সংবিধানে ১৯৭৫ এর পর অনেক খেলাধুলা করা হয়েছে। কাজেই, যদি মনে করেন, এই আইন সাংবাদিকদের টার্গেট করে, তা না। যদি, এমন হয়, আপনাকে অপরাধের ভিত্তিতে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে এই আইন জরুরি।

image


কার্টুনিস্ট কিশোরকে পুলিশি হেফাজতে ৩০০ দিন আটক রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যেকোনো ইমপ্লিমেন্টের সময় কিছু অপব্যবহার হয়। আমরা বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি। 

তিনি বলেন, অজামিনযোগ্য মানে এই না যে, সে কোনোদিন জামিন পাবে না। তাকে পুলিশ থানা থেকে তাকে ছাড়তে পারবেন না। বিজ্ঞ আদালত বিবেচনা করবেন তাকে জামিন দেবেন কি দেবেন না। আপনাদের এই আইন ভীতি দূর করার জন্য কি কি করা দরকার, আমরা আপনাদের সঙ্গে বসে করবো।

আরও পড়ুন: পানির দাবিতে সিদ্ধেশ্বরীতে ঝাড়ু মিছিল

বৈঠকে মূল নিবন্ধ পাঠ করেন এডিটরস গিল্ড বাংলাদেশের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

এডিটর গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান, চলচ্চিত্র নির্মাতা কামাল আহমাদ সায়মান, আর্টিকেল-১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ফারুক ফয়সাল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. হারুন অর রশীদ, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেড আই খান পান্না।


একাত্তর/এসি

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো সরকার রেলের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ছাড়সহ বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর