জব্দ করা ১৩শ' লিটার সয়াবিন এতিমখানায় বিতরণ

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৫৭ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে মজুদকৃত এক হাজার তিনশ' ৮৬ লিটার টিসিবির তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত তেল স্থানীয় দুটি কওমী মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। 

শনিবার করিমগঞ্জের নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় বাজারের আব্দুল্লাহ ট্রেডার্সেও গুদামে টিসিবির সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। এতে এক হাজার তিনশ' ৮৬ লিটার ফোরটিফাইড সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল দুটি কওমী প্রতিষ্ঠান মিসিরননেছা এতিমখানা এবং নাজমা রায়হান বাইতুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসাকে দান করা করা হয়েছে। 

এছাড়া অভিযানকালে চিনির মূল্য তালিকা টানানো না থাকায় বাজারের মা মণি স্টোরকে এক হাজার, আউয়াল স্টোরকে এক হাজার টাকা ও কাজল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

image

আরও পড়ুন: বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: ওবায়দুল কাদের

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ -এর অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

অভিযানে করিমগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি টিম অংশ নেন।

 

একাত্তর/আরবিএস  

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর