দায়িত্ব নিয়েই তোপের মুখে ঋষি সুনাক

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৮:৫০ পিএম

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভা থেকে বিধি লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ফিরিয়ে এনে প্রথম ভুল করলেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এনিয়ে তার বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির বিরোধী দল। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হঠাৎ করে ছাড়েন সুয়েলা ব্রেভারম্যান। এতে আরও চাপে পড়ে যান লিজ ট্রাস। জ্বালানির মূল্যবৃদ্ধি আর মূল্যস্ফীতি তাকে বেসামাল করে তোলে। শেষ পর্যন্ত ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস।

এরপর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক, যিনি এর আগে ট্রাসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়েছিলেন। সেই ব্রেভারম্যানকে পদে ফিরিয়ে আনায় ব্রিটেনজুড়ে বিতর্ক চলছে। দেশটির রাজনীতিবিদরা বলছেন, সুয়েলা ব্রেভারম্যানকে ফিরিয়ে প্রথম ভুল করলেন ঋষি সুনাক।

এক সহকর্মীকে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট থেকে দাপ্তরিক নথি পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে পদত্যাগের ঘোষণা দেন সুয়েলা। ওই ঘটনাকে তিনি ‘প্রযুক্তিগত বিধি লঙ্ঘন’ বলে মনে করেন। সুয়েলা বলেন, আমি ভুল করেছি। আমি দায় নিচ্ছি, পদত্যাগ করছি।

বিধি লঙ্ঘনের দায় নিয়ে সদ্য পদত্যাগ করা একজনকে আবারও পদে ফিরিয়ে আনায় বিরোধীরা সরব হয়েছেন। তারা ঋষি সুনাকের প্রতি তাদের প্রশ্ন, সরকারি গোপনীয়তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে যিনি পদত্যাগ করেছেন, এক সপ্তাহের ব্যবধানে কীভাবে তাকে সরকারের শীর্ষপদে ফিরিয়ে আনা হলো? এনিয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানাননি প্রধানমন্ত্রী ঋষি সুনাক।


একাত্তর/এআর

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর