চাঁপাইনবাবগঞ্জে নেশার টাকা না পেয়ে আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সেরাজুল ইসলাম (৪৮) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সেরাজুল ইসলাম। পরদিন সকালে দরজা খুলে দেখা যায় টিনের ঘরের চালার বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। 

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতের বড় ভাই নাইমুল ইসলাম জানান, তার ভাই নেশা করতেন। ১০-১২ বছর আগে বিয়ে হলেও নেশার কারণে তার বউ তাকে ছেড়ে চলে যান। তিনি নিয়মিত হেরোইন ও ফেনসিডিল সেবন করতেন। 

এমনকি, নেশার টাকা না দিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে সেরাজুল বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন বলে জানান নাইমুল। তবে কারো সাথে তার কোন বিরোধ ছিল না। 

আরও পড়ুন: রংপুরে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধের ঘোষণা

রানিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, পরিবারের থেকে নেশার জন্য দৈনিক ২০০ টাকা করে নিতেন সেরাজুল। বিভিন্ন সময়ে টাকা না দিলে আত্মহত্যা করার হুমকি দিতেন তিনি। এমনকি হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও দেখেছে এলাকাবাসী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর