রাষ্ট্রপতির কাছে ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:১২ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বঙ্গভবনে রাষ্ট্রপতি হাইকমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এসময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে।

পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাতের সময় হাইকমিশনার ভার্মা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতিকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান।  

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তিনি উন্মুখ।  

আরও পড়ুন: আইএমএফ ঋণের ব্যাপারে ইতিবাচক আশ্বাস পেলো বাংলাদেশ ব্যাংক

পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার ভার্মা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।


একাত্তর/জো

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর