কুড়িগ্রামে শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:০২ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে প্রতিবেশী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে ভোরে শহিদুল ইসলামের ছেলেরা নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে একটি ঘর ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এছাড়াও অপর একটি ঘরের অর্ধেক অংশ পুড়ে যায়। 

আগুন লাগার খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অপরদিকে, অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন: মেহেরপুরে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন এবং মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর