ভোটের জন্য বিভিন্ন এলাকায় ৭২ ঘণ্টা বাইক চলাচল বন্ধ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:৩৫ পিএম

২ নভেম্বর দেশের সাত উপজেলা ও চার পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে সোমবার (৩১ অক্টোবর) মধ্যরাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টার জন্য ভোটের এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জেলা প্রশাসকদের মাধ্যমে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

আরও পড়ুন: সূচি বদল, ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

শুধু মোটরসাইকেল নয় ভোটের দিন অন্যান্য মোটরযান চালাচলও বন্ধ থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তা অনুমতির সাপেক্ষে জরুরি কাজে যান চলাচল করতে পারবে।

তবে, সাংবাদিক, পর্যবেক্ষক,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। 

 

একাত্তর/আরবিএস  

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর