সূচি বদল, ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৪:৪১ পিএম

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হবে এবং শেষ হবে বিকাল চারটায়।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: মুসকিল লীগ, ইত্যাদি পার্টিসহ নিবন্ধন চায় ৮০ দল

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত।


একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সব...
বুধবার থেকে স্বাভাবিকভাবে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চলমান কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় অফিসের সময়সূচিও সমন্বয় করা হয়েছে।
কোরবানি ঈদের পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর