যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:১১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের টাকার দাবিতে তাছলিমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর রিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী ইয়াসিন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, দুই বছর আগে পারিবারিকভাবে বগাদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিনের সাথে তাছলিমার বিয়ে হয়। বিয়ে পর থেকে স্বামী বিভিন্ন সময় যৌতুকের টাকা জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করতো। আজ দুপুরে স্বামী নিহতের পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। 

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের স্বপ্ন কর্পূরের মত উবে যাবে: কাদের

এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, নিহতের পরিবারের স্বজনরা একটি হত্যা অভিযোগ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সৈকতকে গ্রেপ্তার করেছি পুলিশ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর