ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:০৭ পিএম

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরে চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাশিনাথপুর রেললাইনের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাসিব হোসেন (২২) সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামাণিকের ছেলে ও পেশায় ট্রাকের হেলপার।

পুলিশ ও স্থানীয়রা জানান, চায়ের দোকানে ক্যারাম খেলা নিয়ে তর্ক-বিতর্কের শুরু হয় হাসিব ও কয়েকজনের মধ্যে। সেসময় কেউ একজন তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশে খবর দেন স্থানীয়রা।  

আরও পড়ুন: সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/জো

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর