বিশ্বকে নতুন একটি এন্টিবায়োটিক দিলো বাংলাদেশ

আপডেট : ০৩ জুন ২০২১, ০৬:৩০ পিএম

পাট নিয়ে গবেষণা করতে গিয়ে বিশ্বকে নতুন এক এন্টিবায়োটিকের খোঁজ দিলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। যা বেশ কয়েকটি শক্তিশালি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভাল কাজ করছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের দু’জন অধ্যাপক হাসিনা খান ও রিয়াজুল ইসলাম এবং জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিনের নেতৃত্বে গবেষক দল এই এন্টিবায়োটিকের আবিস্কার করেছেন। 

যার নাম তারা দিয়েছেন- হোমিকরসিন। বিজ্ঞান গবেষণার বিখ্যাত জার্নাল ‘ন্যাচারে’ তাদের সেই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক হাসিনা খান। পাটের জীবন রহস্য বের করতে গিয়ে তিনি এর বিভিন্ন অংশে নানা ধরনের অনুজীবের সন্ধান পান। 

সেই সব অণুজীবের প্রকার আর চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে তা জানার আগ্রহ থেকেই একই বিভাগের অণুজীব বিশেষজ্ঞ অধ্যাপক রিয়াজুল ইসলামকে সাথে নিয়ে শুরু হয় নতুন গবষেণা। 

রিয়াজুল ইসলাম দেখতে পান পাটের তন্তুর খাজে খাজে ৫০ এরও বেশির অণুজীব বা ব্যাকরিয়া বাস করে। সেসব ব্যাকটেরিয়ার মধ্যে স্টেফাইলো কক্কাস হোমিনিস নামের একটি ব্যাকটেরিয়া খুজে পাওয়া যায়; যা তার শরীর থেকে এমন কিছু তৈরি করে যাতে আবার অন্য ব্যাকটেরিয়া মারা যায়।

তাহলে কি আছে সেই ব্যাকরিয়ার মধ্যে? এই প্রশ্নের উত্তর খোঁজার কাজটুকু শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিন। 

আর তাতে করেই বেরিয়ে আসে নতুন এক এন্টিবায়োটিকের খোঁজ যা বাঁচিয়ে দিতে পারে এন্টিবায়োটিক রেজিটেন্স হওয়া অনেক রোগীকে। 

তিন বছর ধরে চলা এই গবেষনায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ তাদের পাশে ছিলেন। গবেষক দলে বিসিএসআই এর প্রতিনিধি সহ বেশ কয়েকজন শিক্ষার্থীও দিনরাত পরিশ্রম করেছেন। 

আরও পড়ুন: এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

২৭ মে বিজ্ঞান গবেষণার বিখ্যাত জার্নাল ন্যাচারে তাদের নতুন এন্টিবায়োটিক পাবার গবেষণা পত্রটি প্রকাশ পেয়েছে। যে ব্যাকটেরিয়া থেকে এই এন্টিবায়োটিকটি আবিস্কার হয়েছে তার নাম স্টেফাইলো কক্কাস হোমিনিস (Staphylococcus Hominis MBL-AB63) আর পাটের বৈজ্ঞানিক নাম (Corcorus Olitorius) করকোরাস ওলিটোরিয়াস। তাই ব্যাকটেরিয়া আর পাটের সাথে মিলিয়ে এই নতুন এন্টিবায়োটিকটির নাম দেয়া হয়েছে (Homicorcin) হোমিকরসিন।  

চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বেশির ভাগ এন্টিবায়োটিকের সাথে এখন অনেক জীবাণু খাপ খাইয়ে ফেলেছে। হাসপাতালে থেকেই অনেকে সুপার বাগ হিসেবে পরিচত এমন কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছেন যা প্রচলিত কোন এন্টিবায়োটিকে নিরাময় করা যাচ্ছে না। 

সেই রকম ব্যাকটেরিয়াও এই নতুন এন্টিবায়োটিকে ধংস হচ্ছে। আর নুতন আবিস্কৃত এই হোমিকরসিনের ৫টি ধরন পাওয়া গেয়ে, যা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন ইতিহাস রচনা করতে পারে। আর সেই ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের নাম। 



একাত্তর/এসএ/আরএইচ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৬৯৯ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৯টি শিশু। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর