বিশ্বের সব থেকে লম্বা নারীর প্রথম বিমান সফর

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০১:১৪ পিএম

বিশ্বের সব থেকে লম্বা নারীকে প্রথম বিমান ভ্রমণের সুযোগ করে দিয়েছে তুর্কি এয়ারলাইনস। 

ওয়েভার সিনড্রোম রোগের জন্য তার বিমান ভ্রমণ করা এতদিন অসম্ভব ছিল। 

তবে সাত ফিট উচ্চতার রুমাইসা গেলগির জন্য ইকোনোমি ক্লাসের ছয়টি আসনকে স্ট্রেচারে পরিণত করে বিশেষ ব্যবস্থা করা হয়। 

এরপরই বিমানে করে তিনি ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সফর করেন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টাইমস।

খবরে জানানো হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ২৫ বছরের গেলগি ওয়েভার সিনড্রোম নামক একটি জেনেটিক রোগে আক্রান্ত। দৈনন্দিন চলাফেরার জন্য গেলগি সাধারণত হুইলচেয়ার ব্যবহার করে থাকেন। 

পেশায় গেলগি একজন সফটওয়্যার ডেভেলপার। গিনেসের সহায়তায় একটি ইভেন্টে যোগ দিতে এবং তার পেশাদার ক্যারিয়ার বিকাশে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চেয়েছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় তার প্রায় ২০ হাজার ফলোয়ার আছে। হুইলচেয়ারে করেই মায়ের সাথে প্রথম বিমান সফর করেন তিনি। পরে স্ট্রেচারে শুয়ে ১৩ ঘণ্টায় সান ফ্রান্সিসকোতে পাড়ি দেন। যুক্তরাষ্ট্রে আগামী ছয় মাস থাকবেন বলে জানিয়েছেন গেলগি। মূলত নিজের পেশাদারিত্ব বৃদ্ধির জন্যই এই সফর। 


একাত্তর/এআর

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
পৃথিবীর মায়া ছাড়লেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী ব্রাজিলের মারিয়া ফেলিসিয়ানা ডস সান্তোস। গত শুক্রবার আরাকাজুর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হবার পর থেকে ওই বেসরকারি...
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। পৃথিবীতে প্রায় ৮২ কোটি আট লাখ মানুষ, বা মোট জনসংখ্যার ১০ শতাংশ রোজ রাতে না খেয়ে ঘুমাতে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, এই সংখ্যা গত বছরের...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর