ইরানের নতুন কাণ্ডারির সামনে যেসব চ্যালেঞ্জ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে তিনি নিজ দেশের সব পক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের নীতি বাস্তবায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন পেজেশকিয়ানকে ঘরে-বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

ইরানের দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই প্রার্থী প্রেসিডেন্ট হওয়ায় দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের সম্ভবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন এই প্রেসিডেন্টের সামনে সামাজিক ও অর্থনৈতিক বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। তবে ইতিমধ্যে দেশের সব নাগরিককে নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিয়েছেন পেজেশকিয়ান।

পেজেশকিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত। রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন। তবে মাসুদ পেজেশকিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন-নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা। তবে, সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশে বিদ্যমান কিছু কঠোর আইন, যেমন, বাধ্যতামূলক পর্দা, হিজাবের মতো জিনিসগুলোকে নতুন প্রেসিডেন্ট ফিরিয়ে দিতে পারবেন কিনা তা সময় বলে দেবে । তবে তিনি একটি ব্যাপর পরিষ্কার করে বলেছেন যে, তিনি সর্বোচ্চ নেতার দ্বারা নির্ধারিত কাঠামোর মধ্যেই থাকবেন।

আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জ সামাল দিয়ে যাচ্ছে ইরান। সেই সঙ্গে  ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের ইসরাইলবিরোধী ভূমিকা কেমন হবে, সে বিষয়টিও দেশটির নতুন নেতৃত্বকে বিবেচনায় রাখতে হবে।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এ সম্পর্ক পেজেশকিয়ানের শাসনামলে আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। খামেনির নির্দেশনা মেনে একই মতাদর্শ ধরে রেখে কাজ করে যাওয়া পেজেশকিয়ানের জন্য কঠিন হবে কিনা তাই এখন দেখার বিষয়।

নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন পেজেশকিয়ান। ৩০ দিনের মধ্যে ক্ষমতা বুঝে পাবেন তিনি। সোমবার জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, আপনাদের সাহচর্য, সহানুভূতি ও আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর