কুলিয়ারচরে অটোরিকশাকে বাসচাপায় নারীসহ দুইজন নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশাকে বাসচাপায় নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত এবং অটোচালকসহ আরও চারজন নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস ছয়সুতির মধুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটায়।

জানা গেছে, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেস বাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় কুলিয়ারচরের ছয়সুতির মধুয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে  ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রীসহ দুই যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যায় স্বামী ও বন্ধু গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহতদের মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। 


একাত্তর/জো

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর