ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেপ্তার দানুস্কা

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর থেকে শ্রীলঙ্কা বিদায় নিলেও দলটির দুর্গতি যেন পিছু ছাড়ছে না। রোববার ভোররাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীলংকার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকা।

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হোটেল থেকে দানুষ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে ছিটকে গিয়েছে লঙ্কা। এবার আরও এক বড় ধাক্কা খেল এশিয়ার এই দলটি।

বিশ্বকাপ খেলতে এসেই ২৯ বছরের এক নারীর সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় শ্রীলংকার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকার। দুজনে দেখাও করেন একাধিকবার।

দেখাদেখির এক পর্যায়ে ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে।

গত ২ নভেম্বর নিউ সাউথ ওয়েলস থানায় দানুষ্কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই নারী। সেই অভিযোগে সিডনির সাসেক্স স্ট্রিটের এক হোটেল থেকে দানুস্কাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশের সেমির আশা গুড়িয়ে দিলো পাকিস্তান

গ্রেপ্তারের পর তাঁকে নিরাপত্তার স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে সিডনি সিটি থানায়। একই দিনে তাকে আদালতে তোলার কথা রয়েছে বলে অষ্ট্রেলিয়ার মিডিয়াগুলো জানাচ্ছে।

টি টোয়েন্টি সুপার টুয়েলভে দানুষ্কা মাঠে নামেননি। হ্যামস্ট্রিং চোটে সুযোগ হয়নি একাদশে। তবে থেকে গেছেন দলের সঙ্গে। তাকে ছাড়াই দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা দল।


একাত্তর/এসজে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর