নরসিংদীতে সোহাগের বাসের চাপায় রাজমিস্ত্রি নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৩:০১ পিএম

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের চাপায় এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। 

রোববার (৬ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তবারক হোসেন তপু (৪২) পলাশ উপজেলার ঘোড়াশালের বিরিন্দ গ্রামের মৃত মুজাফর মিয়ার ছেলে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে এবং তার উপার্জনের টাকা দিয়েই সংসার চলতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তবারক নিজের পাসপোর্ট ঠিক করাতে নরসিংদী পাসপোর্ট অফিসে যান। পাসপোর্ট অফিসের সামনে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: কুলিয়ারচরে অটোরিকশাকে বাসচাপায় নারীসহ দুইজন নিহত

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মুনশি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘাতক বাসটি ও তার চালককে ধরার চেষ্টা চলছে।


একাত্তর/জো

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর