মোংলায় আগুনে পুড়লো তিন হোটেল, পাঁচ দোকান

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

মোংলায় ৩টি হোটেল ও ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার (৭ নভেম্বর) বিকেল সোয়া তিনটায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকার হোটেল ও দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে টানা এক ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল সোয়া ৪টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আরবেজ আলী জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকার সোনার বাংলা হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের হোটেল ও দোকানগুলোতে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস, বাগেরহাট সদর ফায়ার সার্ভিস ও মোংলা ফায়ার সার্ভিস ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় ৩টি হোটেল ও ৫টি কনফেকশনারি দোকান।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।

আরও পড়ুন: ৬৯ বছর বয়সী বৃদ্ধ মহিলাকে দল বেধে ধর্ষণের অভিযোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত হোটেল ও দোকান মালিকদেরকে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি সহায়তা দেয়া হবে।


একাত্তর/আরএ

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সবশেষ তথ্যমতে, এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তাদের সহায়তা করছে...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর