বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (৪৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে। মতলেব খাঁ রুহিন ও সৈকতের দাদা বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুগন্ধি গ্রামের মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ৭ নভেম্বর হত্যাকাণ্ডের বিচারে তদন্ত কমিটি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালে পৌঁছালে মতলেব খাঁয়ের নাতি রুহিন খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত সৈকত খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে তার অবস্থা সংকটাপন্ন হলে খুলনা সার্জিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/আরবিএস
