জেলেনস্কিকে নিজের অস্কার উপহার শন পেনের

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম

অস্কারজয়ী মার্কিন অভিনেতা শন পেন নিজের একটি অস্কার স্ট্যাচু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহার দিয়েছেন। 

বুধবার (৯ নভেম্বর) জেলেনস্কির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে দেখা গেছে, তাকে একটি অস্কার স্ট্যাচু উপহার হিসেবে দিচ্ছেন শন পেন। আর পেনকে ইউক্রেনের 'অর্ডার অব মেরিট' পুরস্কার দিয়েছেন জেলেনস্কি। 

বিখ্যাত অভিনেতা হওয়ার পাশাপাশি নিজের রাজনৈতিক অ্যাক্টিভিজমের জন্যও যথেষ্ট পরিচিত শন পেন। গত মার্চে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি তথ্যচিত্র বানানোর সময় সেখান থেকে পালিয়ে আসেন তিনি। 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেয়ার কথাও ভেবেছিলেন বলে পরে জানান তিনি। 

আরেক মার্কিন অভিনেতা বেন স্টিলারসহ শন পেনকে রাশিয়ার 'স্টপ লিস্টে' রেখেছে ক্রেমলিন, যার অর্থ তাদের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসতে নোরা ফাতেহিকে চার শর্ত 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের দিনও জেলেনস্কির সাথে দেখা হয়েছিলো শন পেনের। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছিলেন শন পেন। 

তিনি বলেন, 'তারা দ্বারা আমি সীমাহীনভাবে প্রভাবিত ও আবেগাপ্লুত হয়েছিলাম এবং তার জন্য ও ইউক্রেনের জন্য ভীত বোধ করছিলাম'। 


একাত্তর/এসজে


৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর