গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে কে এগিয়ে থাকবে, তার একটি বড় আভাস মিলবে এই ‘শ্যাম্পেন-উৎসবে’ থেকে।

এবারের আসরে মনোনয়নের দৌড়ে সবাইকে টেক্কা দিচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ডার্ক কমেডি ছবি ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। এক সময়ের বিপ্লবী নেতার নিজের মেয়ের জীবন বাঁচাতে পুনরায় লড়াইয়ে ফেরার এই গল্পটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। 

এই ছবির জন্য সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন ডিক্যাপ্রিও। তাঁর সঙ্গে সহ-অভিনেতা হিসেবে বেনিসিও ডেল তোরো এবং শন প্যানও মনোনয়ন পেয়েছেন।

ড্রামা ও কমেডি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই: সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে ডিক্যাপ্রিওর ছবির মূল প্রতিদ্বন্দ্বী টিমোথি চালামেত অভিনীত ‘মার্টি সুপ্রিম’ এবং ব্ল্যাক কমেডি ‘বুগোনিয়া’। অন্যদিকে, ড্রামা বিভাগে লড়াই হবে জাঁকজমকপূর্ণ। জর্জ ক্লুনি ও অ্যাডাম স্যান্ডলার অভিনীত ‘জে কেলি’, গুইলারমো ডেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’, অলৌকিক হরর ছবি ‘সিনার্স’ এবং শেক্সপিয়রের পরিবার নিয়ে নির্মিত ‘হ্যামনেট’ রয়েছে সেরা ড্রামা ছবির দৌড়ে।

অভিনয় শিল্পী ও নতুন বিভাগ: এবারের আসরে সেরা অভিনয়ের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন ডোয়াইন জনসন (দ্য স্ম্যাশিং মেশিন), মাইকেল বি জর্ডান (সিনার্স), জেসি বাকলি (হ্যামনেট) এবং ‘উইকেড: ফর গুড’ মিউজিক্যালের জন্য আরিয়ানা গ্রান্দে ও সিনথিয়া এরিভো।

তবে এবারের সবচাইতে বড় চমক হলো প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘পডকাস্ট’ বিভাগ। এই বিভাগে লড়ছে ডাক্স শেপার্ডের ‘আর্মচেয়ার এক্সপার্ট’, ‘কল হার ড্যাডি’ এবং অ্যামি পোহলারের ‘গুড হ্যাং’-এর মতো জনপ্রিয় পডকাস্টগুলো।

হোস্ট হিসেবে নিকি গ্লেসারের প্রত্যাবর্তন: বিখ্যাত কমেডিয়ান নিকি গ্লেসার দ্বিতীয়বার এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। হলিউডের তারকাদের নিয়ে রসিকতা করার জন্য গোল্ডেন গ্লোবসের বিশেষ খ্যাতি থাকলেও গ্লেসার অভয় দিয়েছেন। তিনি বলেন, কারও রাত নষ্ট করার ইচ্ছা আমার নেই। আমার জোকস শুনে কাউকে আফটার-পার্টিতে মুখ লুকিয়ে পালাতে হবে না।

বৈচিত্র্য ও আন্তর্জাতিক সিনেমা: বিগত কয়েক বছরের সমালোচনার পর গোল্ডেন গ্লোবস তাদের ভোটার সংখ্যা বাড়িয়ে তিনশ’তে উন্নীত করেছে এবং বৈচিত্র্য নিশ্চিত করার লক্ষ্যে সংস্কার এনেছে। এবারের মনোনয়নে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইরানি পরিচালক জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ এবং ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রগুলো গুরুত্ব পেয়েছে।

স্থানীয় সময় রোববার রাত ৮টায় আমেরিকান গণমাধ্যম সিবিএস এবং প্যারামাউন্ট প্লাসে সরাসরি সম্প্রচারিত হবে এই বর্ণাঢ্য আয়োজন।

একাত্তর/এসি
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন আশির দশকের জনপ্রিয় ও লাস্যময়ী হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। গেলো রোববার অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর