ধর্ষণের সময় নারীর গলা টিপে ধরেন দানুস্কা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৬:০১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাতিলাকা। তার বিরুদ্ধে আনা অভিযোগে পুলিশ বলছে, ওই নারীকে ধর্ষণ ও তার গলা টিপে ধরেন দানুস্কা। 

বুধবার (৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দানুস্কা এতো জোরে ওই নারীর গলা টিপে ধরেন যে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। 

দানুস্কার বিরুদ্ধে যৌন মিলনের সময় ওই নারীর অনুমতি ছাড়া কনডম খুলে ফেলার অভিযোগও আনা হয়েছে। তবে কোনও ধরণের সহিংসতা বা জোর করার কথা নিজের জবানবন্দিতে অস্বীকার করেছেন তিনি। 

এদিকে, দানুস্কা অস্ট্রেলিয়া ত্যাগ করতে পারেন এমন শঙ্কা থেকে তাকে জামিন দেয়নি সিডনির আদালত। 

আদালতে জমা দেয়া পুলিশের নথিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর ডেটিং অ্যাপ টিনডারে পরিচয় হয় দানুস্কা ও ওই নারীর। এরপর ২ নভেম্বর তারা দেখা করার পর একসাথে ওই নারীর বাসায় যান। 

সেখানে দানুস্কা ওই নারীকে ধর্ষণ করেন ও গলা টিপে ধরেন বলে অভিযোগ করেছেন তিনি। এর মধ্যে এক বার তিনি ৩০ সেকেন্ড ধরে ওই নারীর গলা টিপে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। 

ওই নারী নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন এবং অভিযুক্তর কাছ থেকে পালাতেও পারছিলেন না বলে পুলিশ অভিযোগ করেছে। 

নথিতে আরও বলা হয়েছে, আক্রমণের সময় ঘরের মেঝেতে একটি কনডম পড়ে থাকতে দেখেন ওই নারি। যদিও কনডম পড়তে দানুস্কাকে বলেছিলেন তিনি। 

পুলিশ বলছে, কনডম ছাড়া যৌনমিলন বা গলা টিপে ধরার ব্যাপারে অসম্মতির কথা দানুস্কাকে স্পষ্ট জানিয়েছিলেন ওই নারী। 

ঘটনার পরদিন ওই নারী তার দুই বন্ধুকে এ ব্যাপারে জানান এবং পরামর্শকের সাথে কথা বলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে হাসপাতালে ফরেনসিক পরীক্ষা করিয়ে গলা টিপে ধরার ফলে মস্তিষ্কের সম্ভাব্য আঘাতের জন্য স্ক্যানও করান তিনি। 

আরও পড়ুন: জেলেনস্কিকে নিজের অস্কার উপহার শন পেনের

তবে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে দানুস্কা দাবি করেন, সেদিন যৌন সহিংসতা বা সম্মতি ছাড়া যৌন মিলনের মতো কোনও ঘটনা ঘটেনি। তবে অভিযোগকারীর সাথে সম্মতি নিয়ে কোনও কথোপকথন হয়েছিলো কিনা তা তিনি মনে করতে পারেননি। 

উল্লেখ্য, নিউ সাউথ ওয়েলসের নতুন আইন অনুযায়ী, যৌন মিলনের আগে একজন ব্যক্তিকে স্পষ্টভাবে সম্মতি দিতে হবে। এই আইন অনুযায়ী সম্মতি ছাড়া কনডম অপসারণ করাও অপরাধের মধ্যে পড়ে। 

একাত্তর/এসজে
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর