সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:২৯ এএম

বরগুনার আমতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা দিলে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সংস্থাটির এক মাঠকর্মী। 

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের খলিয়ানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কর্মকর্তা মো. আল-আমিন হোসেন (৩৬) জাতীয় নিরাপত্তা সংস্থার বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সাথে থাকা ওই সংস্থার মাঠকর্মী আবু তাহের (৩৫) গুরুতরভাবে আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রাতে একটি তদন্তের কাজ শেষ করে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলে কলাপাড়া থেকে আমতলী আসছিলেন। এসময় আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রলির পিছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই এনএসআই কর্মকর্তা নিহত হন এবং সাথে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমতলী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক এনএসআই কর্মকর্তা মো. আল-আমিন হোসেনকে মৃত ঘোষণা করেন ও আহত মাঠকর্মী আবু তাহেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: বিলিয়ার্ড খেলা নিয়ে বিরোধে তরুণ খুন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই নিহত হন ওই কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
বগুড়া সদরের মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর