আড়াইহাজারে নারীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে একটি টেক্সটাইল মিলের মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত স্থানীয়দের হাতে আটক হলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে তার সহযোগীদের বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার (১৪ নভেম্বর) রাতে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ছেলে। 

জানা গেছে, শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার মুন্না টেক্সটাইল মিলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত টেক্সটাইল মিলের মালিক মজিবুর রহমান ডিপজল। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মুন্না টেক্সটাইল মিলের পাশের বাড়ির বাসিন্দা। শনিবার সকালে মুন্না টেক্সটাইল মিলের মালিক মজিবুর রহমান ডিপজল ওই নারীকে মিলের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে ধর্ষণ করন। 

আরও পড়ুন: ৩০০ কোটি টাকার বেড়িবাঁধে আতঙ্ক কাটছেনা শরণখোলায়

এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে মিলের শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মজিবুর রহমান ডিপজলকে আটক করেন। পরে মজিবুরের লালিত সন্ত্রাসীরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে মজিবরকে ছিনিয়ে নিয়ে যায়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে ওই নারীর ছেলে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর