লরির ধাক্কায় প্রাণ গেলো স্ত্রীর, আহত স্বামী

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আর আশংকাজনক অবস্থায় হাসপাতা‌লে ভর্তি রয়েছেন নিহতের স্বামী।               

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকার ময়নামতি ক্যান্টনমেন্ট পূবালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতের নাম ইভা আক্তার (২৫)। তার স্বামী মোটরসাইকেল চালক রবিউল ইসলাম (৩২)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। আহত রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও আহত রবিউলকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর লরিটি দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।


একাত্তর/এসজে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর