পেরুতে উড়োজাহাজ-ফায়ার ট্রাক সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:১৭ এএম

পেরুর ব্যস্ততম বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ টেকঅফের সময় অগ্নিনির্বাপণ ট্রাকের সাথে সংঘর্ষে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানী লিমার হোর্হে শাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লাতাম এয়ারলাইন্সের উড়োজাহাজটি রানওয়ে ধরে দ্রুতগতিতে ছুটে যাওয়ার সময় এতে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে সেটি থেমে যায়। 

এক টুইটবার্তায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় উড়োজাহাজের কোনও যাত্রী বা ক্রু নিহত হননি। 

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক ফায়ার ফাইটারের অবস্থা আশঙ্কাজনক। 

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২০ যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। 

তবে উড়োজাহাজটি টেকঅফের সময় কেন অগ্নিনির্বাপণ ট্রাকটি রানওয়েতে ঢুকেছিল তা এখনও স্পষ্ট নয়। 

এক সংবাদ সম্মেলনে লাতামের সিইও ম্যানুয়েল ন উর্ডট জানান, ফ্লাইটটিকে টেকঅফের অনুমতি দেয়া হয়েছিলো। 

তিনি বলেন, 'আমরা জানি না অগ্নিনির্বাপণ ট্রাকটি সেখানে কেন গিয়েছিলো। আমরা তাদের কাছে কোনও সেবা চাইনি'। 

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনাটি সম্ভাব্য হত্যাকাণ্ড কিনা সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে প্রসিকিউটরের দপ্তর। 

এ ঘটনার পর শনিবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত হোর্হে শাভেজ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান লিমা এয়ারপোর্ট পার্টনারস। 

এক বিবৃতিতে তারা বলে, 'এই মুহূর্তে আমরা এ ঘটনার কারণ নির্ধারণে প্রয়োজনীয় সব দিক তদন্ত করছি'। 

আরও পড়ুন: ইরানে আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে আগুন

অন্যদিকে, এ ঘটনায় নিহত ফায়ার ফাইটারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলো। 

এক টুইটবার্তায় তিনি বলেন, 'দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেল টরেস ও নিকোলাস স্যান্টা গার্সিয়ার আত্মীয়দের প্রতি আমি মন থেকে সমবেদনা জানাচ্ছি'। 


একাত্তর/এসজে


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা...
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের ক্যালিসপেল সিটি বিমানবন্দরে সোমবার দুপুরে একটি ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা একাধিক বিমানে ধাক্কা খায়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর