ইরানে আয়াতুল্লাহ খোমেনির বাড়িতে আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:৪৫ এএম

ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। 

শনিবার (১৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে খোমেন শহরে খোমেনির বাড়িতে আগুন জ্বলছে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভিডিওর স্থানটি খোমেনির বাড়ি বলে নিশ্চিত করলেও হামলার কথা অস্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

ভিডিওতে কয়েক বহু মানুষকে বাড়িটির বাইরে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি বৃহস্পতিবার বিকেলে ধারণ করা হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার কর্মী নেটওয়ার্ক। 

তবে খোমেনের প্রেস অফিস সংবাদসংস্থা তাসনিমকে জানিয়েছে, অল্প কিছু সংখ্যক মানুষ বাড়ির বাইরে জড়ো হয়ে পরে একটি ভিডিও শেয়ার করেছিলেন। বাড়িটি 'প্রয়াত ইমামের তীর্থযাত্রী ও অনুরাগীদের জন্য সবসময় খোলা' বলেও জানায় তারা। 

এ বাড়িতেই আয়াতুল্লাহ খোমেনির জন্ম হয়েছিলো বলে ধারণা করা হয়। বর্তমানে এটি তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। 

ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনি। পশ্চিমা-ঘেঁষা শাসক শাহ মোহাম্মদ রেজা পহলভিকে অপসারণ করে সেখানে ধর্মতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। 

আরও পড়ুন: পেরুতে উড়োজাহাজ-ফায়ার ট্রাকের সংঘর্ষে নিহত দুই

১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খোমেনি। এখনও প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন করা হয়। 

খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটলো। দুই মাস আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর এই বিক্ষোভের সূচনা হয়। 


একাত্তর/এসজে
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর