রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:৫০ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত এবং উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। 

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বৃদ্ধ আজগর আলী (৫৫) ওই গ্রামের মৃত আশরাফ উদ্দীনের ছেলে এবং খালেক গ্রুপের সমর্থক। আহতরা হলেন চান মিয়া (৫৫), কেতা মিয়া (৫০), আব্দুল হামিদ (৬৫) ও শাহিন (৩০)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য শাহ আলমের লোকজন সাবেক ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। এতদিন গ্রামের বাইরে থাকার পর সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বাঁধে এবং টেটার আঘাতে খালেক গ্রুপের একজন নিহত হয়। এসময় টেঁটা বিদ্ধ হয়ে আহত হয় দুই গ্রুপের আরও চারজন।

আরও পড়ুন: বেগমগঞ্জে একনলা বন্দুকসহ সন্ত্রাসী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/জো 

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর