চাঁপাইয়ে বিএনপি নেতার অফিস থেকে ককটেল উদ্ধার, আটক ১৭

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় বিএনপি নেতার অফিস থেকে আটটি ককটেলসহ দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এদিকে, জেলার শিবগঞ্জে সাতটি ককটেলসহ বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার পর থেকে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ওবায়েদ পাঠানের ব্যক্তিগত অফিস এলাকায় বিএনপি নেতাকর্মীরা সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।  

এরই এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ তাদের নিবৃত্ত করতে লাঠিচার্জ করে। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করে এবং এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। 

এদিকে, ঘটনার পর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠানের বাতেন খাঁর মোড়স্থ ব্যক্তিগত অফিসে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল ও চারটি রামদা উদ্ধার করে।

আরও পড়ুন: শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ছয় পুলিশসহ আহত ২১

ওসি আরও জানান, ককটেলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাখা হয়েছিলো। এ ঘটনার সাথে জড়িত স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিক হাসান মুক্তা (৩৭) ও বিএনপি কর্মী আনারুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে এবং এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকা থেকে গোপন বৈঠক করার সময় নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক ও সেখান থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয় বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি। 


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ভারত থেকে পণ্য নিয়ে আসার পর ট্রাকচালক ও সহকারীদের পণ্য খালাসের পর ভারতে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ। এই নির্দেশনার প্রতিবাদে ও নিয়মের বিরোধিতায় বৃহস্পতিবার (২৯...
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে এবং সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের চারমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
আমেরিকান রাজনীতিতে বিগত এক দশক ধরে একক প্রভাব বিস্তার করে আসা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি দুই বছরের ভবিষ্যৎ নির্ধারণে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মার্কিন মধ্যবর্তী...
নবায়নযোগ্য জ্বালানিকে আগামী দিনের সবচেয়ে বড়ো বাস্তবতা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সৌরবিদ্যুৎই আগামী। এই খাতকে এগিয়ে নিতে সরকার ১৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বলে জানান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর