জমি নিয়ে বিরোধে বৃদ্ধসহ পরিবারের সাতজন আহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:৩২ পিএম

লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ৭৫ বছরের এক বৃদ্ধসহ নারী ও শিশুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বৃদ্ধসহ আরও চার নারী ও এক শিশুসহ ওই পরিবারের সাতজন আহত হয়েছেন। 

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার লাহারকান্দির চাঁদখালীতে এ ঘটনা ঘটে। 

হামলার পর সদর হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে বৃদ্ধ নেছার আহম্মেদের (৭৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো মুক্তার হোসেনদের সাথে নেছার আহম্মেদদের। পূর্ব বিরোধে মুক্তারদের বিরুদ্ধে আদালতে মামলা হলে এতে ক্ষিপ্ত হয়ে নেছার আহাম্মেদের ওপর হামলা করে মুক্তারের লোকজন। এসময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হন বৃদ্ধ নেছারের ছেলে মাসুম, মেয়ে ফাহিমা আক্তার (১৭), আয়শা আক্তার (২১), পুত্রবধূ জানাতুল ফেরদৌস মুন্নি (২৫), ২২ মাসের শিশু নাতি মাহাদি ও স্ত্রী রেজিয়া বেগমসহ ওই পরিবারের সাতজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: মোংলায় পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবি

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


একাত্তর/জো 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর