ব্রাজিলের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয় আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৬:২৩ পিএম

১৯১৪ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দল

সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে। ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথম দেখায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল।

ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, ১৯১৪ সালের ওই ম্যাচটি ব্রাজিলের প্রথম ম্যাচ হলেও আর্জেন্টিনার আন্তর্জাতিক অঙ্গনে পদচারণ শুরু এর বেশ আগে থেকেই। ১৯০১ সালে প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আলবিসেলেস্তেরা।

অন্য মহাদেশের দেশগুলোর সঙ্গে খেলতে দীর্ঘ ভ্রমণ করতে হতো বলে লাতিন দেশগুলো তখন নিজেদের মধ্যেই ম্যাচ খেলতো।

এরই ধারাবাহিতকাতায় ১৯১৪ সালে আর্জেন্টিনা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনুরোধ করেছিল একটা দল পাঠাতে। সেই অনুরোধে সাড়া দিয়ে এফএ সে সময় ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের লিগের মাঝারি মানের দল এক্সেটারকে পাঠানো হয় দক্ষিণ আমেরিকা সফরে।

আর্জেন্টিনায় খেলার পর দেশে ফেরার আগে ব্রাজিলেও খেলতে যায় এক্সেটার। সেলেসাও ইতিহাসের শুরুও সেখানে। রিও ডি জেনিরো ও সাও পাওলোর দুই ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় ‘ব্রাজিল একাদশ’।

২-০ গোলে এক্সেটারের বিপক্ষে ওই ম্যাচটা জেতার পর ওই বছরই সেপ্টেম্বরে প্রথম জাতীয় দল হিসেবে খেলতে আর্জেন্টিনা যায় ব্রাজিল।

আরও পড়ুন: চাপেই আছে ব্রাজিল, জানালেন কোচ তিতে

জিমনাশিয়া স্টেডিয়ামে ৩-০ গোলে জিতে আর্জেন্টাইনরাই উড়িয়েছিল বিজয়নিশান। জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার কার্লোস ইজাগুইরে, অন্য গোলটি অধিনায়ক অ্যাকুইলেস মলফিনোর।

এক সপ্তাহ পর একই মাঠে আবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ব্রাজিল শোধ নেয় ১-০ গোলে জেতে।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর