শনি ও রোববার বিমানবন্দর সড়কের বিকল্প ব্যবহারের পরামর্শ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

রাজধানীর বিমানবন্দর সড়কের ঢাকামুখি পথে বিআরটি প্রকল্পের ৪৩০ ফিট রাস্তার কার্পেটিংসহ সড়ক সংস্কারের কাজ চলছে। এ কারণে ধীর গতিতে চলছে যানবাহন। কিন্তু শনিবার (২৬ নভেম্বর) থেকে রোববার (২৭ নভেম্বর) পর্যন্ত এই সড়কে তীব্র যানজট ও ভোগান্তি হতে পারে বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। তাই আগামী দু’দিন বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শও দিচ্ছে তারা। 

রাজধানীর অন্যতম প্রবেশপথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজের কারনে দীর্ঘদিন ধরেই এই সড়কে চলছে ভোগান্তি। সড়কজুড়ে ছিলো বড়ো বড়ো গর্ত। সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় বিমানবন্দর এলাকায় সড়কের একপাশে কাজ চলছে। তাই গাড়ি চলছে ধীর গতিতে।   

সরেজমিন, শুক্রবার সড়কটিতে যানবাহনের চাপ ছিলো কম। তাই তেমন ভোগান্তি ছিলো না। কিন্তু উত্তরা এলাকা থেকে যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করেন তাদের জন্য আগামী দুই দিন হবে ভোগান্তির। রোববার ভোর পর্যন্ত এই পথের ৪৩০ মিটার পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ চলবে। এতে বাড়বে যানজটের ভোগান্তি। 

image


এদিকে পথচারীরা জানান, বিআরটি কর্তৃপক্ষ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিলেও অনেকেই এই খবরটি জানেন না। আবার এই পথে সহজ কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়েই নামতে হয় সড়কে। 

আরও পড়ুন: ঢামেকে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ট্র্যাফিক ইন্সপেক্টর খলিল বলেন,  বিআরটি প্রকল্পের কাজের জন্য এমনিতেই গাড়ি চলছে সিঙ্গেল লেনে। লোকবল বাড়িয়েও সংকুচিত এমন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে বেগ পেতে হচ্ছে ট্র্যাফিক বিভাগকে।

তবে বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর