শেরপুরে পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:৪৬ এএম

শেরপুরের শ্রীবরদীতে ওয়াজ শুনে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার ভায়াডাঙ্গায় এলাকার একটি মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে। 

পরে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা ওই নারী তার স্বামীকে নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। কিছুদিন আগে ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীর ভায়াডাঙ্গা আসন্দিপাড়ায় তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসেন ওই নারী। 

গেল ২৪ নভেম্বর রাতে ওই নারী তার মামাতো বোনকে নিয়ে বাড়ির পাশে ওয়াজ শুনতে যান। ওয়াজ শুনে ফেরার পথে স্থানীয় যুবক মিল্লাদ (৪০), ফারুক মিয়া (৩৯), বাবু মিয়া (২৫), নজরুল ইসলাম (৩৫) ও শিপন মিয়া চুক্কা (২৮) মিলে ওই নারীকে স্থানীয় সাইদুর রহমানের মৎস্য খামারের পাশে নিয়ে হত্যার হুমকি দেখিয়ে দলবেঁধে ধর্ষণ করে। 

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শ্রীবরদী থানায় ওই পাঁচজনকে আসামি করে ২০০০ সালের নারী নির্যাতনের ৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করেছে। ইতোমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে ও ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। 


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর