চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০২:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। পুলিশ তার মরেদহ উদ্ধার করেছে। পিবিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছে। 

আরও পড়ুন: আড়াই কেজি হেরোইনসহ তরুণ আটক

এছাড়াও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে মো. সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

নিহত কিশোর আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম মিয়ার ছেলে। তবে কোন ট্রেন এবং কোন সময় এ ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। 

উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি।


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর