বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মা-মেয়ে নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০২:১২ পিএম

ঠাকুরগাঁয়ে হানিফ পরিবহণের একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন মারা গেছেন। 

রোববার (২৭ নভেম্বর) সকাল নয়টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে তার মা-বাবা রোড মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচ বিলডাঙ্গী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন। পরে এলাকাবাসী বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দুইজনকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন। 

আরও পড়ুন: সদরঘাট থেকে লঞ্চ ছাড়েনি, ভোগান্তিতে যাত্রীরা

তিনি জানান, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর