টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে তরুণ খুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০১:২০ পিএম

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে ও কুপিয়ে এক তরুণকে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা দক্ষিণপাড়ায় নির্মাণাধীন নীলাচল টাওয়ারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আশিকের ভাই সোহাগ জানান, স্থানীয় আশরাফুল তার ভাই আশিককে রাতে মোবাইল ফোনে ডেকে নেন। এরপরে রাত সাড়ে দশটার দিকে তাকে লোহার রড, ইট ও ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান তিনি। 

জিএমপির টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার হোসেন জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আশিককে ধাওয়া করে গাজীপুরা দক্ষিণপাড়ায় নির্মাণাধীন আটতলা নীলাচল টাওয়ারের পঞ্চম তলায় নিয়ে হত্যা করে। হত্যার পর তারা দ্রুত পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মা-মেয়ে নিহত

এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো  

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর