শাহজাহান খানকে শেষ বিদায় জানালো পটুয়াখালী

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০১:২৩ পিএম

পটুয়াখালীতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানালেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল নয়টায় পুরাতন আদালত মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। এসময় সংগঠনের পক্ষ থেকে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এসময় তার ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি করা তো অপরাধ নয়। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার বাবা হামলার শিকার হয়ে মারা গেছেন।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শাহজাহান খানের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে পটুয়াখালী এসে পৌঁছে। তাকে এক নজর দেখার জন্য আদালত পাড়ার বাস ভবনে  সর্বস্তরের বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। 

মরদেহর বহরে বরিশাল থেকে আসেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরিন। 

মঙ্গলবার বেলা ১১টায় দশমিনা উপজেলা সদরে দ্বিতীয়, বাদ জোহর গলাচিপা উপজেলা সদরে এবং বিকেল তিনটায় গ্রামের বাড়ি সুতাবাড়িয়ায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

উল্লেখ্য, গত চার নভেম্বর বরিশালে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মোটরসাইকেল যোগে যাবার পথে রাতে পটুয়াখালীর শিয়ালীতে দুর্বৃত্তদের হামলার শিকার শাহজাহান খান। এসময় তাকে বেদম মারধর করা হলে ২৩ দিন পর সোমবার (২৮ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ওই হামলায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।


একাত্তর/এসি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর